1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রূপপুর পারমাণবিক প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
Oplus_16908288

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেনশুক্রবার (১৬ জানুয়ারি) তিনি সরেজমিনে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এই পরিদর্শনের খবর জানিয়েছেন

জানা গেছেড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্প সাইটে নির্মাণকাজের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি ট্রেনিং সেন্টারমেইন কন্ট্রোল রুমইলেকট্রিক্যাল সিস্টেমওয়াটার সিস্টেম এবং কুলিং টাওয়ার পরিদর্শন করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন

এ সময় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান প্রকল্পের সেফটি সিস্টেমসার্বিক অগ্রগতি এবং ফুয়েল লোডিংয়ের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন

পরিদর্শন শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্পের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কাজের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে রূপপুর প্রকল্প জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদঅর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারঅর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমানরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন

উল্লেখ্যরূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ সরকারের অন্যতম মেগা প্রকল্পযা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। আন্তর্জাতিক মান ও নিরাপত্তা বিধি মেনে প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে শেষ ধাপের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে প্রকল্প কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!