1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে নবীন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদী উপজেলার বহরপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় নবীন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত ‘প্রতিশ্রুতি পথের পাঠশালা’ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলে পুরো স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি হাসান চৌধুরী, সহ-সভাপতি সাকিব হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রকিব, কার্যকরী সদস্য মেহেদী হাসান, পাপিয়া সুলতানা, সানজিদা খাতুন, আজিজ হোসেন এবং গণমাধ্যমকর্মী রঞ্জন কুমারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত পড়াশোনা এবং বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললে একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়া সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন, নতুন বই পাওয়ায় তাদের সন্তানরা আরও নিয়মিত ও মনোযোগের সঙ্গে লেখাপড়ায় অংশ নিতে উৎসাহিত হবে। এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা ও জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!