1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
oplus_2

মহান বিজয়ের মাস উপলক্ষে ঈশ্বরদীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে। খায়রুল গ্রুপের উদ্যোগে আয়োজিত এই উদ্যোক্তা মেলার তৃতীয় আসর শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলাম

মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদারবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাকি, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সলিমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ট্রাস্ট ব্যাংক পিএলসি দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক আব্দুর সবুর, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল (লিচু কিতাব) এবংসোনার বাংলা ফাউন্ডেশনের হেড অব অপারেশন প্রকৌশলী আল ইমরান সরকার

মেলায় মোট ৪৯টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!