1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন, ঈশ্বরদীতে দোকানপাট বন্ধ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
Oplus_16908290
গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ঈশ্বরদী। এ ঘটনায় রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ফলে ওষুধের দোকান, মাছ ও কাঁচামালের বাজার ছাড়া উপজেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাস টার্মিনাল এলাকায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাদ জোহর উপজেলার বিভিন্ন  মসজিদে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, মহিয়সী এই নেত্রীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা জাতি দীর্ঘদিন স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!