1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরীক্ষা বর্জন, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বোর্ড সমাপনী পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরাবুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ বিক্ষোভ শুরু হয়প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল

সরেজমিনে দেখা যায়, ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলছেএকাডেমিক-২ ভবন ও সম্মেলন ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেনকৃষির সৈনিক এক হও, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙে দাও’, ‘উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’—এমন নানা স্লোগানে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননিতারা ক্যাম্পাসের পাশের একটি ভবনের সামনে অবস্থান নেন

ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বায়োজিদ হাসান বলেন, “আজ দ্বিতীয় সেমিস্টারের ইংরেজি দ্বিতীয় পত্র এবং ষষ্ঠ সেমিস্টারের জৈব-কৃষি বিষয়ের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলপরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার দিকে আমরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেইদাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে

আরেক শিক্ষার্থী শিপন সরকার জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট নিরসনসহ আট দফা দাবিতে তারা আন্দোলন করছেনতিনি বলেন, “এ বিষয়ে কৃষি উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পাওয়া গেলেও এখনো তার বাস্তবায়ন হয়নিআমরা আর আশায় থাকতে চাই নাআমাদের দাবিগুলো প্রজ্ঞাপন আকারে জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষণার সঙ্গে সংহতি রেখে আন্দোলন চালিয়ে যাব

এ বিষয়ে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতলেবুর রহমান বলেন, “আমরা শিক্ষার্থীদের আন্দোলন না করে পরীক্ষার হলে অংশগ্রহণের বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিতবে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেপ্রশাসনিক ভবনে তালা দেওয়ায় আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!