1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৬৫) হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লা (৫২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার গভীর রাতে র‌্যাবের পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জহুরুল মোল্লা ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণপাড়া মোল্লাপাড়ার বাসিন্দা। তিনি মৃত ইসলাম মোল্লার ছেলে। নিহত বিএনপি নেতা বিরু মোল্লা একই এলাকার মৃত আবুল মোল্লার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণপাড়া মোল্লাপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপি নেতা বিরু মোল্লা।
এ ঘটনায় নিহতের ছেলে রাজীব আহমেদ মোল্লা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহুরুল মোল্লা, তার ছেলে আল আমিন মোল্লা এবং জহুরুল মোল্লার বড় ভাই মৃত আলম মোল্লার দুই ছেলে—মনোয়ারুল ইসলাম ওরফে নয়ন মোল্লা ও মো. নাইম মোল্লাকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!