1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
Oplus_16908288
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইয়ামিন আলী জমাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
ঈশ্বরদী পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির তিনবারের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন মালিথা।
দোয়া পরিচালনা করেন আমবাগান সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার বড় হুজুর হাফেজ মাওলানা ওলিউল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব,
ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান,
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!