1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় যৌথবাহিনীর অভিযান, শ্রমিকদের বাধা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নে অবৈধ ইটভাটায় যৌথবাহিনীর অভিযানের সময় ভাটা শ্রমিকদের বাধাদানের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেনের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে নবীনগর এলাকায় অবস্থিত কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং দাদাপুর–ঈশ্বরদী সড়ক অবরোধের চেষ্টা করে। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে দেয়। এরপর পুনরায় অভিযান শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে নবীনগর এলাকায় অভিযান চালাতে গেলে ভাটা শ্রমিকরা বাধা সৃষ্টি করে।

সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন। অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন জানান, ২০টি ইটভাটাকে জরিমানা এবং একটি অবৈধ ভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!