1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বিকল, ঈশ্বরদীতে প্রায় এক ঘন্টা বিলম্ব

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
Oplus_16908290
ঈশ্বরদী রেলওয়ে জংশনে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে প্রায় এক ঘণ্টা আটকে ছিল কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত ট্রেন যাত্রী। 
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
স্টেশন অফিস সূত্রে জানা যায়, খুলনা থেকে রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঈশ্জংবরদী শন স্টেশনে আটকে যায়। মেরামতের পর  দুপুর ১২টার পরে ট্রেনটি সচল হয়।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সুজন কুমার বলেন, ট্রেনটি ১০টা ৫০ মিনিটে স্টেশনে প্রবেশের কথা থাকলেও ২০ মিনিট বিলম্বে অর্থাৎ ১১টা ১০ মিনিটে আসে। এখানে পাওয়ার (ইঞ্জিন) চেঞ্জ করার জন্য ২০ মিনিট বিলম্বের নিয়ম রয়েছে। এসময় ক্যারেজের টেকনিশিয়ানরা ট্রেনের বগি পরীক্ষা করে। এই সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মেরামতের পর ১২টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ক্যারেজের টিএক্সআর জামাল উদ্দিন জানান, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৭৩৪৬ নম্বর বগির চাকার হুইল সেট গাইড ভেঙ্গে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনার সম্ভাবনা ছিল। আমাদের টেকনিশিয়ানরা পরীক্ষার সময় ত্রুটি ধরা পড়ে। মেরামতের পর যথারীতি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।
ট্রেনযাত্রী সাব্বির হোসেন বিলম্বের জন্য ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাড়ার আগেই পরীক্ষা করা উচিত। যথানিয়মে পরীক্ষা-নিরীক্ষা না করার জন্য দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!