1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানের সময়  ইয়াবা, দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোহান কবির (২২) নামে এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।  মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া ঠাকুরবাড়ি এলাকায় সোহানের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করেছে ঈশ্বরদী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর “পাবনা খ” সার্কেলের সদস্যরা। 
আটককৃত আসামী সোহান  ওই এলাকার মতিয়ার ঘরামীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর “পাবনা খ” সার্কেলের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক শের আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অভিযুক্ত সোহানের নিজ শয়নকক্ষ তল্লাশি করে দুটি ( দেশি ১টি- বিদেশি ১টি) রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!