1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে নেসকোর প্রি-পেইড মিটার বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণঅনশন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
Oplus_16908288

নেসকোর প্রি-পেইড মিটার বাতিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং নেসকোর নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডার নজরুলকে অপসারণের দাবিতে ঈশ্বরদীতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ঈশ্বরদী সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।

‘সম্মিলিত নাগরিক ঐক্য জোট’-এর ব্যানারে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদী–আটঘরিয়া (পাবনা–৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব

অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক ঐক্য জোটের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম (ভিপি) শাহিন, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হাসান জানি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্য আশিকুর রহমান লুলু, অধ্যাপক হাসানুজ্জামান, সাংবাদিক রিয়াজ বিশ্বাস লালন,  নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সমন্বয়ক সুলতান মাহমুদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি প্রমুখ।

বিকেলে প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান সরকার অনশনকারীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!