1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে কুরিয়ার থেকে নকল ও ভেজাল ফিড জব্দ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের অফিস থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ফিড জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ২০০ বস্তা ভেজাল ফিড জব্দ করা হয়।
 জানা যায়, বসুন্ধরা ফিডস বিডি লিমিটেড নামে চিহ্নিত এই ফিডের বস্তাগুলোর গায়ে “ফিস ফিড”, “ক্যাটল ফিড” ও “পোল্ট্রি ফিড” লেখা ছিল। বস্তাগুলো পাবনার আটঘড়িয়া উপজেলা থেকে বুকিং দিয়ে ঈশ্বরদীতে পাঠানো হয়েছিল।
 গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসারের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য উৎপাদন, খাদ্যের মান বজায় না রাখা এবং উৎপাদনের তারিখ অগ্রিম দেখানোর অপরাধে এসব ফিড জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, বাজারে নকল ও ভেজাল ফিড সরবরাহ বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আজকের জব্দকৃত এসব ফিড প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে মৎস্য অফিসের কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!