1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ইউএনও’র উদ্যোগে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক হস্তান্তর

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম ভাওয়েল’ হস্তান্তর করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসানের নিকট এসব অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি ঈশ্বরদী এলাকায় বেশ কয়েকটি সর্প দংশনের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় সংকট দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বিশেষ উদ্যোগে গ্রহন করে এসব অ্যান্টিভেনম সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মানুষের জীবন বাঁচাতে মানবিক দায়িত্বের অংশ হিসেবে এই অ্যান্টিভেনম ভাওয়েল হস্তান্তর করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেন সাপে কাটা কোনো রোগী না ফেরত যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!