1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে সাপের কামড়ে  গৃহবধূর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে সাপের কামড়ে স্নিগ্ধা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
 স্নিগ্ধার চাচা আহসান হাবিব জানান, সন্ধ্যা ৬টার দিকে রান্না করার সময় বিষাক্ত সাপ তার বাম পায়ে দংশন করে। এসময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন  দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে সাপের কাটা রোগীর কোন চিকিৎসা ব্যাবস্থা না থাকায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রাজশাহী যাবার পথে রাত ৭টা ৪০ মিনিটের সময় তার মৃত্যু ঘটে।
মাত্র ছয় মাস আগে ঈশ্বরদী পৌর এলাকার পাতিলাখালী গ্রামের রেজাউল দেওয়ানের মেয়ে স্নিগ্ধার বিয়ে হয়। স্নিগ্ধার অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!