1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে সংবর্ধনা পেলেন ৬৮ জন কৃতি শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে  ৬৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ডাল গবেষনা ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 
জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত  ৬৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এদের মধ্যে ট্যালেন্টপুলে  ২৪ জন ও সাধারন মেধায় ৪৪ জন বৃত্তি পেয়েছে।
বাংলাদেশ কিন্ডাগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ঈশ্বরদী ডাল গবেষনা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সুলতান মাহমুদ।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টের সোসাইটির এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মুনির হোসেন, ডাল গবেষনা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন, সবুজকুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী, স্যার আব্দুস সাত্তার কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজকুঁড়ি কিন্ডারগার্টেনের সিনিয়র সহকারি শিক্ষক জহুরুল ইসলাম ডাবলু। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!