1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। আমিনুর রহমান পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মশুরিয়াপাড়ার মৃত জাহিদ হোসেনের ছেলে।

এরআগে বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকা থেকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় আমিনুর রহমান মশুরিয়াপাড়ায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর বলেন, গ্রেপ্তারকৃত আমিনুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!