1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরি

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে
Oplus_16777216
ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কদমতলায় ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।সোমবার (১৯ আগস্ট ) গভীর রাতে চোরেরা কয়েকটি স্টিলের আলমিরা ভেঙ্গে দুটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ সময় স্কুলে নৈশ প্রহরী ছিলেন না। 
 বিদ্যালয়ের দপ্তরী আয়নুল হক জানান, দিনের বেলা স্কুলের পিওনের দায়িত্ব পালন করি। এছাড়া বাড়ি থেকে রাতে এসে বেশ কয়েকবার স্কুলে দেখভাল করি। গতরাতেও কয়েকবার এসেছিলাম। তখন কিছু দেখতে পাইনি। আমি চলে যাওয়ার পর গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, এ যাবৎকাল এই স্কুলে কখনো চুরির ঘটনা ঘটেনি। সোমবার দিবাগত রাতে অফিস কক্ষের দরজার দুটি তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে। এরপর কয়েকটি স্টিলের আলমিরা ভেঙে ড্রয়ারগুলো তছনছ করে। চোরেরা দুটি ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এটিএসআই আনিসুর রহমান আনিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে স্কুলে নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা সোমবার দিবাগত রাতের কোন এক সময় অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর আলমিরা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে গেছে। ল্যাপটপ উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!