1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি

ষ্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে টাকা নিয়ে গেছে চোর। সোমবার (১৮ আগস্ট ) সকালে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান গোরস্থানের খাদেম। গভীর রাতে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খাদেম চুরির ঘটনা কমিটির সকলকে অবহিত করেছেন। পরে কমিটির পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খাদেম খলিলুর রহমান জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে এই গোরস্থানে খাদেমের দায়িত্ব পালন করে আসছি। এরআগে তিনবার দান বাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন,  মজবুত করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। সেই দান বাক্স ভেঙে চোরেরা দানের সমস্ত টাকা নিয়ে গেছেন।
 গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, ১৬ হাজার টাকা ব্যয় করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। এলারাম তালাসহ দানবাক্সে আরও দুইটি তালা লাগানো ছিল। দান বাক্সের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গতরাতের যেকোনো সময় চোরেরা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে। চলতি মাসের ৩ তারিখে দান বাক্স খুলে ১০ হাজার ৩২০ টাকা পাওয়া গিয়েছিল। দানবাক্সের টাকা চুরির বিষয়ে ঈশ্বরদী থানাকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!