1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

আন্দোলনের জেরে ঈশ্বরদীতে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

সপ্তাহজুড়ে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করার দাবিতে আন্দোলনের পর অবশেষে তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে গত কয়েকদিন ধরে ঈশ্বরদীতে বিােভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় বাসিন্দা এবং শিল্প ও বণিক সমিতি আন্দোলন করছিলেন। তাদের আবেগ-অনুভূতির কথা বিবেচনা করে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস জনিয়েছেন।

ইউএনও জানান, সপ্তাহজুড়ে বিষয়টি নিয়ে ঈশ্বরদীতে ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে। নেসকোর কর্মকর্তারাও এ বিষয়ে কথা বলতে এসেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঈশ্বরদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ দপ্তরে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!