1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

সড়কে প্রাণ হারালো বিএনপি নেতা, হাসপাতালে আহত স্ত্রী ও ২ সন্তান

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন প্রামাণিক নামে বিএনপি’র এক নেতা নিহত হয়েছেন। এঘটনায় তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা সুগার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রূপালি বেগম, ছেলে তানজিল ও মেয়ে বুশরাকে নিয়ে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন মারা যান।

পাকশী হাইওয়ে থানার ওসি মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনি ট্রাক ও চালক নাইম হোসেনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!