1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদী ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান। ভক্তসেবা সংঘের পরিচালনায় সনাতন ধর্মালম্বিদের সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি মন্দিরে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তের সমাগম ঘটছে।

রবিবার (৮ জুন) রাতে অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সোমবার (৯ জুন) ভোর থেকে শুরু হয়েছে ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে শেষ হবে মহানামযজ্ঞ অনুষ্ঠান। শুক্রবার (১৩ জুন) এবং শনিবার (১৪ জুন) অনুষ্ঠিত হবে ষোল প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন। রবিবার (১৫ জুন) শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠানের শেষ হবে।

৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞে নাম সুধা পরিবশেন করছে বাগেরহাট হতে আগত আদি রামকৃষ্ণ সম্প্রদায়, চুয়াডাঙ্গার সাবিত্রি সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায়, রংপুরের শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায়, পাংশার যোগমায়া সম্প্রদায় ও দাশুড়িয়ার নিত্যানন্দ সম্প্রদায়।

১৬ প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন নাটোরের সুকৃতি মহন্ত, বগুড়া আদমদীঘির শ্রী সুবল চন্দ্র বসাক, নওগাঁর শ্রীমতি অনুরাধা মহন্ত এবং হিলি হতে আগত জয় মহন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!