1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীর দাশুড়িয়া কলেজে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুস সামাদ সুলভ মালিথা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন ও দাশুড়িয় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, আগে মেধা ছিল আল্লাহ প্রদত্ত। বর্তমানে টাকা দিয়ে মেধা তৈরি হচ্ছে। গ্রামের ছেলে-মেয়েরা এসএসসি এবং এইচএসসিতে ভালো রেজাল্ট করে দেশের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত।। বর্তমানে সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ শহরের একজন শিক্ষার্থীর পেছনে তার অভিভাবকেরা প্রতিমাসে ৫০-৭০ হাজার টাকা ব্যয় করেন। সেদিক থেকে গ্রামের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অভিভাবক, হতদরিদ্র অভিভাবকরা অনেকটা পিছিয়ে।

তিনি আরও বলেন, এই কলেজ থেকে আগামী এইচএসসি পরীায় যে সকল শিক্ষার্থী গোল্ডেন জিপিএ পাবে তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তহবিল থেকে একটি করে ল্যাপটপ পুরুস্কার দিব। অনেক শিক্ষার্থী এইচএসসি পরীায় অংশ নিতে পারেন না। অনেকেই ঝড়ে পড়েছে। যারা এই পরীক্ষাতে ভালো ফলাফল করবে তারাই দেশের বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পবে। তাই পরীক্ষার হলে প্রবেশের আগে প্রত্যেককে ভালোভাবে পড়াশোনা করে উপস্থিত হতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আফজাল হোসেন, বিদায়ী শিক্ষার্থী আখি খাতুন, মাইশা মালিহা প্রমূখ। দোয়া পরিচালনা করেন কলেজ শিক্ষক এনামুল হক। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয় হয়। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!