1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিতি অনুষ্ঠান

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

নবগঠিত পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিতি অনুষ্ঠান রবিবার (১ জুন) ঈশ্বরদী আলহাজ্ব মোড়স্থ সমিতির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু।

সভাপতিত্ব করেন সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. হুমায়ন কবীর দুলাল সরদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিকদলের নেতা আহসান হাবিব, পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু ও শ্রমিকদল নেতা ভাষা প্রামানিক। সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম খাঁন সঞ্চালনা করেন।

সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন মন্ডল, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ লিটন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, আক্তার হোসেন নিফা, মাহামুদ হাসান সোনামনি ও মাহামুদুর রহমান ফুল জুয়েল প্রমূখ এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!