1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে
Oplus_16908288

নানা আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে ঈশ্বরদী শহরের কর্মকারপাড়ায় মাতৃ মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

রথযাত্রাটি কর্মকারপাড়া মাতৃ মন্দির থেকে শুরু হয়ে প্রদক্ষিণ শেষে মেইন রোডের প্রয়াত নরেশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই দলে দলে নানা বয়সী মানুষ মাতৃ মন্দিরে সমাবেত হতে থাকে। পরে সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন এবং ভক্তরা রশির টানে এগিয়ে নিয়ে যায় জগন্নাথ দেবের রথ।

রথযাত্রায় মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কর্মকার, সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মিলন কর্মকার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল ,সাংবাদিক সৌরভ দেবনাথ কৃষ্ণসহ সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!