1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) পৌর এলাকার আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালঢ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।

সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডা: অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম।

বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের সিনিয়র আমির আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা সেক্রেটারী আব্দুল গাফফার খান, সহ-সেক্রেটারি এস এম সোহেল, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানী, পৌর আমির মাওলানা গোলাম আযম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মনজুরুল ইসলাম, ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়া, পাবনা জেলা শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান, সাবেক সভাপতি ইসরাইল হোসেন শান্ত, লীকুন্ডা জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন রনি, মুলাডুলির আমির প্রভাষক সাহিনুল আলম, পাকশী’র আমির মাসুদ রানা মাসুম উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সভাপতি সজিব হাসান।

বক্তারা বলেন, আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আজ আমরা সৌভাগ্যবশত একত্রিত হতে পেরেছি। কিন্তু কিছুদিন আগেও ছোট পরিসরে ঈদ পুনর্মিলনী করতে গিয়ে মামলা খেতে হয়েছে। আর কোন স্বৈরশাসক বাংলার মসনদে দেখতে চাই না। ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে শুভ সূচনার সৃষ্টি করেছি। মানুষের দ্বারে গিয়ে আমাদের আহব্বান পৌঁছে দিতে হবে। তাদের কাছ থেকে আমাদের দাঁড়িপাল্লায় ভোট নিতে হবে। এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!