1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) স্থানীয় শ্রমিক সংগঠনগুলো দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

শোভাযাত্রাটি শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে রেলগেট ট্রাফিক মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।শোভাযাত্রায় শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা, রেলওয়ে শ্রমিক দল, রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নেসকো শ্রমিক দল, রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্ত্রীয় নেতা আহসান হাবিব, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, যুবদল নেতা ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, সাবেক সাংগাঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, রফিকুল ইসলাম নয়ন, আতাউর রহমান পাতা, শ্রমিক দল নেতা ভাষা প্রামানিক, রেলওয়ে শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা নয়ন ও সাধারণ সম্পাদক ছবি মন্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!