1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

হার্ডিঞ্জ ব্রিজের নীচে পড়ে নারীর প্রাণহানি

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

চিত্রা এক্সপ্রেস ট্রেন হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় নীচে পড়ে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ১টা ০৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের পাকশী প্রান্তে এ ঘটনা ঘটে। ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-পুলিশ নীচে পড়ে নারীর মৃত্যুর এঘটনা নিশ্চিত করেছে।

হার্ডিঞ্জ ব্রিজের নীচের দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস দুপুর ১টা ০৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করে ঈশ্বরদী যাওয়ার পথে ওই নারী নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই নারীর পড়নের কাপড় দেখে ভিখারি মনে হয়েছে বলে তারা জানিয়েছে।

লক্ষীকুন্ডা নৌ-পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন জানান, লোকমূখে শুনেছি ওই নারী অপ্রকৃতিস্থ এবং বোতল কুড়িয়ে এই এলাকাতেই ঘুরে বেড়াত। এখ নপর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। সে লুকিয়ে হয়ত হার্ডিঞ্জ ব্রিজে উঠে পড়ে। এসময় চিত্রা এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে মারা যায়। ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঠিক নয় বলে তার ধারণা। তিনি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!