1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

সাত দফার দাবিঃ ঈশ্বরদীতে প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানদের বিক্ষোভ ও মানববন্ধন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানরা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঈশ্বরদীতে জেলা প্রজনন কর্মকর্তার অফিসের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এ আই টেকনিশিয়ান পাবনা জেলার সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম।

এসময় বক্তারা বলেন, বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। দীর্ঘ ২০ মাস আমরা বেতন পাইনা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করি। এ আই টেকনিশিয়ানরা মাঠে ময়দানে কাজ করে বিধায় আপনারা দুধ এবং ডিম খেতে পারেন। আমরা সরকারকে প্রতি বছর ৭০ কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। এরপরও আমাদের বেতন নেই। এভাবে আর চলতে পারে না। আমাদের ন্যায্য দাবি মানা না হলে আগামী ১৬ এপ্রিল কাপড় মাথায় বেঁধে রাজধানী ঢাকায় এক দফায় সকল কার্যক্রম বন্ধ করে দিব। আমাদের সাথে বৈষম্যমূলক কার্যক্রম করা হচ্ছে বলে আমরা মনে করি।

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলী আশরাফ, সেক্রেটারী জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাথিয়ার সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!