1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

‘যুদ্ধ চাই না, শান্তি চাই’ স্লোগানে ঈশ্বরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

‘যুদ্ধ চাই না, শান্তি চাই’ স্লোগানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি এস এম স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেত হয়। পরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঈশ্বরদী বালিকা বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে রেলওয়ে ইন্সিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে।’ তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হিউম্যানিস্ট মুভমেন্ট নেইবারহুড ঈশ্বরদীর মাসুম পারভেজ কল্লোল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিম মেহেরাব, তামিম হোসেন , সাজিদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!