1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পাওনাদারের চাপে ঈশ্বরদীতে ঋণদান ও সঞ্চয় সমিতির মালিকের আত্মহত্যা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পাওনাদারদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ঈশ্বরদীতে সমবায় সমিতির নূরুল ইসলাম (৫০) নামের এক মালিক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ‘মুলাডুলি ঋণদান ও সঞ্চয় সমিতি’র অফিস কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহননকারী নূরুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সরকার পাড়া এলাকার হাসেম আলীর ছেলে। ঈশ্বরদী থানা পুলিশ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছে।

মুলাডুলি বাজার এলাকার জনৈক মহিবুল ইসলাম বলেন, নূরুল ইসলাম মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালনা করতেন। তিনি বাজারের ব্যবসায়ীদের কাছে থেকে সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ করতেন। অনেক সদস্য তার কাছে সঞ্চয়ের টাকা পাবেন। এজন্য অনেকেই তাকে চাপ দিচ্ছিল। সম্প্রতি জমি বিক্রি করে তিনি কিছু সদস্যকে টাকা পরিশোধ করলেও আরও অনেকের সঞ্চয় পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্থ ছিলেন। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে তার ধারণা।

বাজারের দোকানদার জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অফিসে একজন লোক গিয়ে নূরুল ইসলামকে ডাকাডাকি করে। কিন্তু তার কোন সারা না পেয়ে জানালা খোলা দেখে উঁকি দেন। এসময় দ্যাখেন ফ্যানের সাথে তার মরদেহ ঝুলছে। পরে তিনি আশপাশের দোকানদারদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা মরদেহ বুধবার (২৩ এপ্রিল) পাবনায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!