1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী বাইপাসের স্টেশন মাস্টার বরখাস্ত

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী বাইপাসের স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা (ডিটিও) হালিমা খাতুন শনিবার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ।

রেলওয়ে সূত্র জানায়, শনিবার ভোরে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দক্ষিণে রেল লাইনের ৫১ নম্বর পয়েন্টে লাইচ্যুতের ঘটনা ঘটে। ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইচ্যুতের কারণে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার সংবাদ পাওয়ার পরপরই পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঈশ্বরদী লোকোমোভিভ রানিং সেড থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তিন ঘণ্টা চেষ্টার পর ইঞ্জিন ও মালবাহী ওয়াগন টেন উদ্ধার করা হলে সকাল ৭টা ৫মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) হালিমা খাতুন জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে কিয়ারেন্স দেওয়ায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে স্টেশন মাস্টার বাবুল রেজার গাফিলতি থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!