1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ জন গ্রেফতার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ৩ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।  

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের মধ্যে রয়েছে পাবনা সদর থানার অনন্ত (দক্ষিণ রামচদ্রপুরের) এলাকার হাতেম আলীর পুত্র ইমন আলী (১৫), ভাংগুড়া থানার বেতবারিয়া গ্রামের চাঁদ আলীর পুত্র সামীম (২৮) এবং ঈশ্বরদীর আজমপুর গ্রামের জাবেদ আলীর পুত্র জাহিদুল ইসলাম (৪১)।

থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ঈশ্বরদী থানায় মোটরসাইকেল চুরির মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতে পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় থানার ওসি’র নের্তৃত্বে একটি টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদীর দাশুরিয়ায় সোনালী ব্যাংকের সামনে হতে আন্তঃজেলা  মোটরসাইকেল চোর ইমন আলীকে প্রথমে গ্রেফতার করে। ইমনকে জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অপর দুই চোর আটক ও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে রয়েছে দুটি এ্যাপাচি আরটিআর এবং সিবি ১৫০ সিসি।

ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!