1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সাবেক ভূমিমন্ত্রীর কণ্যা ও আওয়ামী লীগের মহিলা নেত্রী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর এলাকা থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়। সে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের কণ্যা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৯ আগস্ট থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর-১২। এই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মাহজেবিন শিরিণ পিয়াকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়েছে। তাকে আজই পাবনা আদলতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!