1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রূপপুর এনপিপিঃ প্রথম ইউনিটের হাইড্রোলিক প্রেসার টেস্ট সফলভাবে সম্পন্ন

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের প্রাইমারি সার্কিট ব্যবস্থা এবং ইকুইপমেন্টের দৃঢ়তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি ২৪.৫ এমপিএ চাপে হাইড্রোলিক টেস্ট সম্পন্ন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে ইউনিটের রিয়্যাক্টরে  হট রান পরিচালনা করা হবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।

প্রকল্প পরিচালক ড. জায়েদুল হাসান জানান, হাইড্রোলিক প্রেসার টেস্ট কয়েক ধাপে সম্পন্ন হয়েছে। যেমন প্রাথমিক প্রস্তুতি, প্রাইমারি সার্কিটে পানি ভর্তি করা, প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রা অর্জন ইত্যাদি। হাইড্রোলিক টেস্ট চলাকালে বিভিন্ন প্যারামিটারের নিয়ন্ত্রন ও ব্যবস্থাপনার জন্য একটি অটোমেটেড প্রসেস কনট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা ইকুইপমেন্টগুলোর অবস্থা পরিপূর্ণভাবে মনিটর করেন এবং নকশা অনুযায়ী ও আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা অনুযায়ী বিভিন্ন ইন্ডিকেটর পর্যালোচনা করেন।

এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি দেইরী এ প্রসঙ্গে বলেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে হাইড্রোলিক টেস্ট সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের প্রকল্পের উচ্চ গুণগত মান এবং নিরাপত্তা মান নিশ্চিত হয়েছে। এই ধাপটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তীতে রিয়্যাক্টরের হট রান করার সুযোগ উন্মুক্ত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যৎ দশকগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ খাতে রূপপুর প্রকল্প একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ভূমিকা রাখবে।

পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যতশীঘ্র সম্ভব জ্বালানী লোডিং এবং তৎপরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কনট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!