1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

রুপপুর প্রকল্প এলাকার পাশে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার পাশে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ২৫-২৬। সোমবার(১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার ২ দিকে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপ থেকে মরদেহটি উদ্ধার হয়। তবে উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে রুপপুর প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় লোকজন নিজেদের কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখেন। সামনে এগিয়ে গেলে দেখা যায় কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। আরো মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
 গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর আসলে কি হয়েছে তার প্রকৃত রহস্যটা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।  ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জেনে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!