1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর ৪ ইটভাটায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করায় ৪টি ইটভাটার মালিককে সাড়ে তিন টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর ও সাহাপুর ইউনিয়নের চর-গড়গড়ি এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নের্তৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন খান। এসময় বিশ্বাস ব্রিকস ভাটায় ৫০ হাজার টাকা, মেসার্স ব্রাদার্স ব্রিকস, মেসার্স মন্ডল ব্রিকস ও স্বপ্ন ব্রিকসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন খান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে ইটভাটাগুলো ইট প্রস্তুত করে আসছিল। প্রতিটি ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ও খড়ি পোড়ানো হচ্ছিল। একারণে ইট ভাটাগুলোতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে ইটভাটা না চালানোর ভাটার মালিকদের কঠোর ভাবে হুশিয়ারি দেওয়া হয়েছে। অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

থানার ওসি মো. শহীদুল ইসলাম শহীদ বলেন, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে অবৈধ ইটভাটাগুলো বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অবৈধ ইট ভাটার মালিকদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!