1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে মোটরসাইকেল চোর চক্রের তিনজন আটক, ৪টি মোটরসাইকেল উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
Oplus_131072

তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এসময় চুরি যাওয়া ৪ টি মোটর সাইকেল উদ্ধার রা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে আটককৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রায়েছে নাটোরের বড়াইগ্রাম থানার পূর্ণ কলস উত্তরপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে রিদয় মোল্লা (২৩), সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার সামজাদ ফকিরের ছেলে আরমান ফকির (৩৮) ও পাবনার বাহাদুরপুর এলাকার আব্দুস সালামের ছেলে রাজিব হোসেন (৩১)। সোমবার গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি ১০০ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকোভার ও আরটিআর মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, গত ৯ মার্চ উপজেলার সলিমপুরের জগনাথপুর গ্রামের শান্টু আলী খানের দোকানের কর্মচারী বাপ্পি হোসেন মুলাডুলির ফরিদপুর জামে মসজিদে মোটর সাইকেল নিয়ে তারাবারি নামায আদায় করতে যান। সেখান থেকে দোকানের মালিক শান্টু আলী খানের মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায চুরি মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও চারটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!