1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.২ ডিগ্রীতে উঠেছে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

গত চারদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। রবিবার (১৬ মার্চ) বিকেল তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রী রেকর্ড হয়েছে। প্রথমে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৫ মার্চ) তাপমাত্রা বেড়ে ৩৬ দশমিক ৬ ডিগ্রী রেকর্ড হয়। সেইসাথে সের আদ্র্রতা বেড়ে ৪০ শতাংশ হয়েছে। গরমের তীব্রতা বাড়তে থাকায় খেটে খাওয়া দিনমজুর ও রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হাসান রঞ্জন জানান, বৃহস্পতিবার থেকে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। রবিবার (১৬ মার্চ) বিকেল তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রী রেকর্ড হয়েছে। বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রমজানের মধ্যেই তাপমাত্রা আরও ওপরে উঠতে পারে বলে জানান তিনি।

সরেজমিনে রবিবার দুপুরে দেখা যায়, ঈদের বাজারে সকালের দিকে ভীড় থাকলেও দুপুর থেকে বাজারে জনসমাগম কমতে থাকে। তিনটার দিকে সড়কে যানবাহন চলাচলও কমে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!