1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে চোরাই ৪টি মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে স্থানীয় চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের মূল হোতা প্রান্ত (২৪) রয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (২৬ মার্চ) বিকেলে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা জানিয়েছে।

গ্রেপ্তারকৃত অপর দুইজন হলো পাবনা সদর থানার জহিরপুর গ্রামের জুয়েল (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগুয়ান গ্রামের ওয়াজেদ আলী (৫৫)।

থানা জানায়, চুরির ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় ঈশ্বরদী থানার একটি চৌকস দল তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন আলহাজ মোড় থেকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা প্রান্তকে (২৪) গ্রেপ্তার করা হয়। প্রান্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে অপর ২ জনকে গ্রেপ্তার ও ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, প্রান্ত দীর্ঘদিন ধরে পাবনা, ঈশ্বরদী ও কুষ্টিয়া অঞ্চলে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং সে পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মধ্যে অন্যতম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। মোটরসাইকেল চুরি চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!