1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে এতিম শিক্ষার্থীদের নিয়ে খায়রুল গ্রপের ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আয়োজনে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খায়রুল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি, সাবেক পাবনা চেম্বার এন্ড কমার্সের সভাপতি ,লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমানের অভ্যর্থনায় ও খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহতাব গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব মাহতাব বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ , দৈনিক কাল বেলার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন আহ্বায়ক ববি সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না , ঈশ্বরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ , সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আবুল কাশেম, বিএনপি নেতা বরকত আলী, চাঁদ আলী, সাবেক ছাত্রনেতা হাফিজুল রহমান মুকুল, জয়নগর শিমুলতলা বাজার সমিতির সভাপতি মুনসুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সারজিট হাসান সান্টু প্রমূখ।

এরআগে রিসোর্টের অভ্যন্তরে তিন দিনব্যাপী মোট চার ক্যাটাগরিতে কোরআন তেলাওয়াত ও গজল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সম্মাননা এবং মাদ্রাসা শিক্ষকদের মাঝে আর্থিক সম্মাননা প্রদান করা হয়। সঞ্চালনা ও মোনাজাত পরিচালনা করেন হাবিবুল্লাহ কাওসারী বিন হায়দারী সাহেব ।

 

এসময় জয়নগর হাফেজিয়া মাদ্রাসা, সাহাপুর হাফেজিয়া মাদ্রাসা, জগনাথপুর হাফেজিয়া মাদ্রাসা ভাড়ইমারী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও সহস্রাধিক এতিম শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধিজন উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!