1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে আগুনে পোড়া পরিবারের পাশে জামায়াত নেতা তালেব মন্ডল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে আগুনে পোড়া বসতঘর ও গৃহবধু মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক পরিদর্শন করেছেন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের কাজীপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর শুনে পাবনার সুজানগরে সাংগঠনিক কাজ ফেলে তাৎণিকভাবে ছুটে আসেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি আগুনে পুড়ে নিহত গৃহবধূ আজেলা বেগম (৪১), ১৭টি ছাগল ও অর্ধশত হাঁস মুরগি দ্বগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

পরিদর্শনকালে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ভস্মিভুত হওয়া ক্ষতিগ্রস্থ আব্দুর রহমান কাজী ও তার দুই ছেলে আব্দুর রকির কাজী, রতন আলী কাজী, প্রতিবেশি মাহবুব কাজী এবং মহাবুল ইসলামের হাতে জামায়াতের পক্ষ হতে আর্থিক সহয়তা প্রদান করেন জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। এছাড়াও নিহত আজেলা বেগমের দাফন কার্য সম্পাদনের জন্য তার স্বামীর হাতে আলাদাভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি ইউনিয়ন জামায়াতকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য রান্না করে খাবারের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, উপজেলা আইন ও মানবসম্পদ সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, সাঁড়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রাজ্জাক খান, সেক্রেটারি মাওলানা আক্কাস আলী খানসহ উপজেলা ও সাড়া ইউনিয়ন জামায়াতের শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

প্রসংগত: বুধবার দুপুরে মুলাডুলি ইউনিয়নের বহরপুরে আরেকটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জামায়াত নেতৃবৃন্দের তাৎণিক পুড়ে যাওয়া উভয় বাড়ি পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদানের ঘটনাকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!