1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা হাবিব

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। অগ্নিকান্ডের খবর পেয়ে ওইদিন বিকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব পরিবারগুলোর বাড়িতে যান। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের কাজীপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তিনি আগুনে পুড়ে নিহত গৃহবধূ আজেলা বেগম (৪১), ১৭টি ছাগল ও অর্ধশত হাঁস মুরগি দ্বগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নিহত গৃহবধূর নামাজে জানাজায় অংশগ্রহন করেন তিনি।

পরিদর্শনকালে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্থ আব্দুর রহমান কাজী ও তার দুই ছেলে আব্দুর রকির কাজী এবং রতন আলী কাজী, প্রতিবেশি মাহবুব কাজী এবং মহাবুল ইসলামের হাতে নগদ আর্থিক সহয়তা প্রদান করেন হাবিবুর রহমান হাবিব।

বিএনপি নেতা মাহবুবুর রহমান দুলাল মন্ডল, নুরুল ইসলাম আক্কেল, সাঁড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!