1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

শেখ হাসিনাকে ট্রেনে হামলা: সদ্য খালাস পাওয়া ঈশ্বরদীতে বিএনপি নেতার মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

পাঁচ বছর কারাভোগের পর ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় সদ্য খালাসপ্রাপ্ত বিএনপি নেতা আজাদ হোসেন খোকন (৫২) মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে। তিনি শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। এরআগে গত বছরের ১২ সেপ্টেম্বর ৫ বছর কারাভোগের পর হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

খোকনের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র মোখলেছুর রহমান বাবলু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় হাবিবুর রহমান হাবিব জানান, আজাদ হোসেন খোকন বিএনপির নিবেদিত প্রাণ ছিলেন। বিনা অপরাধে তিনি শেখ হাসিনা হত্যাচেষ্টার মিথ্যা মামলায় ৫ বছর কারাভোগ করেন। এ মামলা থেকে গত ৫ ফেব্রুয়ারি তিনিসহ ৪৭ নেতাকর্মী খালাস পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!