1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

যৌথবাহিনীর অভিযানে ঈশ্বরদীতে বিপুল বিড়ি ও সিগারেট আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

থানা পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযানে এস এ পরিবহনের ঈশ্বরদী শাখা থেকে সিগারেট ও বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি আটক হয়েছে । সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী থানা জানায়, গভীর রাতে কুরিয়ার এ্যান্ড প্বার্শেল সার্ভিস এস এ পরিবহনের অফিস ও গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি ও সিগারেট আটক করা হয়। আটককৃত বিড়ি ও সিগারেটের দাম ১৪ লাখ ৮০ হাজার টাকা।

যৌথবাহিনীর অভিযানে নের্তৃত্ব দেন কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটেলিয়নের সহকারি পরিচালক জাকিরুল ইসলাম ও থানা পুলিশের এস আই সেলিম রেজা। এসময় সাত হাজার প্যাকেট ডার্বি সিগারেট, যার বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা, ছয় হাজার প্যাকেট মনমোহন বিড়ি, মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা, ৫০ হাজার টাকা মূল্যের দুই হাজার প্যাকেট রানা বিড়ি, ৮০ হাজার টাকার ৩,২০০ প্যাকেট দেশ বিড়ি, ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৪ শত প্যাকেট আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত বিড়ি ও সিগারেট নকল বলে ঈশ্বরদী কাস্টমস এর ধারণা। বিজিবি ও থানা পুলিশ এগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসে জমা দিয়েছে বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নকল বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি ও ডার্বি সিগারেট বোঝাই একটি গাড়ি ঈশ্বরদীর দিকে যাচ্ছে। আমরা বিড়ি ও সিগারেটের গাড়ির পিছু নিয়ে ঈশ্বরদীস্থ এস এ পরিবহনের শাখায় অভিযান চালিয়ে মালামালগুলো আটক করি। মালামাল আটকের পর প্রায় ৩ ঘন্টা অপো করেও মালিককে পাওয়া যায়নি। আপাতত কাস্টমস হেফাজতে এগুলো রাখা হয়েছে। পরবর্তীতে মালিক সঠিক কাগজ দেখাতে পারলে তাদের কাছে বিড়ি ও সিগারেট বুঝিয়ে দেওয়া হবে। আর মালিককে না পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে বিড়ি ও সিগারেটগুলো ধ্বংস করা হবে।

তিনি আরও জানান, বান্দরবান, গোপালগঞ্জ, টেকেরহাট জেলায় পাঠানোর জন্য বিড়ি ও সিগারেট ঈশ্বরদী এস এ পরিবহন থেকে বুকিং করা হয়েছিল। মালিককে বিজিবি ও এস এ পরিবহনের ঈশ্বরদী শাখা থেকে একাধিকবার ফোন করলে তারা হাজির হয়নি এবং পরবর্তীতে ফোন বন্ধ করে রাখে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে বিড়ি ও সিগারেট আটক করা হয়েছে। বিড়ি ও সিগারেট আপাতত ঈশ্বরদীস্থ কাস্টমস অফিসে জমা আছে। মালিকের কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাস্টস গুদামের কর্মকর্তা মাহমুদুল হাসান আটককৃত বিড়ি ও সিগারেট বুঝে নিয়ে জানান, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তীতে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!