1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর লোকালয়ে দেখা মিললো বিরল প্রজাতির ২টি কালোমুখো হনুমান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদী শহরের কর্মকারপাড়া-নূরমহল্লা এলকায় দেখা মিলেছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমানের। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ২টি মুখপোড়া হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায় এলাকার বিভিন্ন বাড়ি ছাদে ছাদে। হনুমানটি যে ছাদেই যাচ্ছে, সেখানেই কৌতূহলী মানুষ ভিড় করে দেখছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে কর্মকারপাড়া এলাকায় প্রথম হনুমান দুটিকে দেখা যায়। কৌতূহলী জনতা ভিড় জমালেই হনুমানটি বিভিন্ন বাড়ির উঁচু ছাদে আশ্রয় নিচ্ছে। ছুটে বেড়াচ্ছে এক ছাদ থেকে অন্য ছাদে। কেউ কেউ খেতে দিচ্ছে কলা, বিস্কুট ও পাউরুটি। তবে কিভাবে এই প্রাণীর আগমন ঘটেছে তা কেউ জানে না।

বন বিভাগের ধারনা, হনুমান ২টি দলছুট হয়ে ভারতীয় মালবাহী ট্রেনে চড়ে নিজ এলাকা ছেড়ে এ অঞ্চলে এসেছে।

এলাকাবাসী নান্টু বলেন, ভারত থেকে সম্প্রতি আগত পণ্যবাহী ওয়াগণের ( ট্রেনে) সাথে এদের আগমন ঘটতে পারে। এর আগেও ট্রেনে করেই আরও ২-৩ বার বাঁদর ও হনুমাণের আগমন ঘটেছিল। হনুমানটিকে দেখার জন্য শিশু, নারী, পুরুষসহ নানা বয়সের লোকজন ভিড় করছেন।

স্থানীয় সজিব কর্মকার বলেন, মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম সবকিছু এরা গাছে থেকেই সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে এরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!