1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি প্লাটিনাম জয়ন্তী উৎসব

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বরদীর বাঘইল স্কুল এন্ড কলেজের দু’দিন ব্যাপি প্লাটিনাম জয়ন্তী উৎসব শেষ হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) গভীর রাত পর্যন্ত শিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীরের সংগীত পরিবশেনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উৎসবের সমাপ্তি ঘটে।

এরআগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান কামাল। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল গণি।

প্রাক্তনীদের বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে রঙিন সাজে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রিয় নেতা, সাবেক এমপি ও প্রাক্তনী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় প্রকৌশলী (২) বীরবল মন্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন ও বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু।

আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক আকরাম হোসেন, আব্দুর রশিদ, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম তপন, বিএনপি নেতা আখতারুজ্জামান রঞ্জুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শিক্ষাই আলো নৃত্যের তালে তালে উদ্বোধনী অনুষ্ঠানে থিম সংগীত পরিবেশন করা হয়। শনিবার দিনব্যাপি প্রাক্তনীদের স্মৃতি চারণ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। বিকেলে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসিফ আকবর ও আঁখি আলমগীরসহ অন্যান্য শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দশ হাজারেরও বেশী বিভিন্ন বয়সী দর্শকরা আনন্দ উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!