1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

আ.লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তাদের দোসরদের এদেশে রেখে গেছে। এসব দোসর আ.লীগকে লালন করছে। সন্ত্রাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, আ.লীগের নাম উচ্চারণ করলে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে।’ শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বিক্ষোভ সমাবেশে একথা বলেছেন।

উপজেলার পাকশী বিবিসি বাজারে কারাবন্দি জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৯ নেতা-কর্মীর মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেখ হাসিনা হত্যা চেষ্টার ফরমায়েশি রায়ের দন্ড থেকে সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক আরও বলেন, ভোটের অধিকার হরণ করে আ.লীগ সাধারণ মানুষকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কৃষকের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে তারা কৃষকদের হক মেরে খেয়েছে। আ.লীগের লুটপাটকারীদের নেতৃত্বে সারা বিশ্বের কাছে রূপপুরের নাম ডুবিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এসব অন্যায়ের হিসাব দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি চোর ও মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না। মানুষ যেন বিএনপিকে আ.লীগের মতো চোখে না দেখে। লুটপাট ও মাদকের বিরুদ্ধে এজন্য ঐক্য গড়ে তুলতে হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন,পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদার আলী। সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা। সমাবেশে আরো বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক খালেক খাঁ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ রব বিশ্বাস, বিএনপি নেতা জহুরুল বিশ্বাস।

পাকশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দোহা জামি, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান হিটলু, সাবেক ছাত্রনেতা রানা বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মৃধা, যুবদল নেতা সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শাতাধিক নেতা ও কর্মী এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!