1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সবাই মিলে বাংলাদেশকে সাজাতে চাই: জামায়াত আমির

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে প্রিয় বাংলাদেশকে সাজাতে চাই। কোরআনের ভিত্তিতে দেশ যখন সাজবে তখন বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। এদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ঈশ্বরদীর নতুনহাট গোলচত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির এসময় আরও বলেন, আমাদের সন্তানরা স্লোগান দিচ্ছে-‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। এদেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ঈশ্বরদীর মুলাডুলি থেকে মোটর শোভাযাত্রা সহকারে উপজেলার নতুন হাট গোল চত্বরে আনা হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলার আমির আবু তালেব মন্ডল, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি সাইদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!