1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম রহমান (২১) ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনের গলিতে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত ছাত্র নেতা ইব্রাহিম পৌর শহরের পূর্বটেংরি এলাকার আব্দুস সালামের ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৩-৪ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত বৈষম্যবিরোধী নেতা  ফেসবুকে একটি লাইভ ভিডিওতে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ আরও কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমকে পিটিয়ে আহত করেছে। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এরআগে গত বছরের ২১ ডিসেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর জাহান দিহানকে একইভাবে পিটিয়ে আহত করা হয়।

হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!