1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

জমকালো আয়োজনে ঈশ্বরদীর জয়নগরে “রুফটপ রেস্টুরেন্টের” উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে
Oplus_131072
দেশি-বিদেশি সুস্বাদ বাহারি খাবারের সমাহার নিয়ে ঈশ্বরদীর জয়নগরে যাত্রা শুরু করল রুপপুর রুফটপ রেস্টুরেন্ট। রবিবার (১ডিসেম্বর) বিকালে উপজেলার জয়নগর শিমুলতলায় খায়রুল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান খায়রুল ইন্টারন্যাশনাল হোটেলের ষষ্ঠতলায় জমকলো আয়োজনের মধ্য দিয়ে  দৃষ্টিনন্দন এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আহবায়ক আলহাজ্ব সুমার খাঁন, যুগ্ম আহবায়ক ববি সরদার, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির (সিও)  মুনেম তাজওয়ার অহিন।
এসময় সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক শরিফুজ্জামানসহ আমন্ত্রিত দেশি বিদেশি অতিথি, ব্যবসায়ী, সাংবাদিক, ব্লগার ও সূধিজন উপস্থিত ছিলেন।
জানা গেছে , সপ্তাহে সাতদিন‌ই দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত  দেশি বিদেশী নাগরিকদের রুচিসম্মত খাবার পরিবেশন করবে রেস্তোরাঁটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!